স্বাস্থ্য

করোনা প্রতিরোধে কাপড়ের মাস্ক অধিক কার্যকর

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে কাপড়ের মাস্ক সকল বয়সের পরিধানকারীকে সুরক্ষা দেয় বলে জানিয়েছে মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

নতুন একটি নির্দেশিকায় সিডিটি করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে ভালভ বিহীন কয়েক স্তরের কাপড়ের মাস্ক ব্যবহারের সুপারিশ করেছিল।

এক বিবৃতিতে সিডিসি বলেছে, এ মাস্কগুলো লক্ষণযুক্ত ও লক্ষণহীন ব্যক্তিদের মাধ্যমে ভাইরাসের সংক্রমণ রোধ করে এবং বাতাসে থাকা ড্রপলেটগুলো আটকে দিয়ে পরিধানকারীকেও রক্ষা করতে সহায়তা করে। ধারাবাহিক ও সঠিকভাবে মাস্ক ব্যবহার করলে প্রত্যেক পৃথক ব্যক্তির প্রতিরোধ সুবিধা বৃদ্ধি পায় এবং এটা সামগ্রিকভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

মাস্ক সংক্রমিত ব্যক্তির ড্রপলেট ছড়িয়ে পড়তে বাধা দিয়ে কেবল অন্যদের রক্ষা করে, এমন আগের অবস্থান থেকে সরে এসেছে সিডিসি। সাধারণত সংক্রমিত ব্যক্তির হাঁচি, কাশি, গান, কথা বলা বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে উৎপাদিত ড্রপলেটের মাধ্যমে কভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে মার্কিন স্বাস্থ্য সংস্থাটি বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে, কাপড়ের মাস্কগুলো ৮০ শতাংশেরও বেশি ড্রপলেট আটকে দিতে পেরেছে। কিছু গবেষণায় কাপড়ের মাস্কগুলো সার্জিক্যাল মাস্কগুলোর মতো কার্যকারিতা পাওয়া গেছে।

যদিও বিভিন্ন মাস্কের কার্যকারিতা গবেষণা ভেদে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। কাপড়ের একাধিক স্তর ও ঘন বুননের মাস্ক কম স্তর ও হালকা বুননের মাস্কের তুলনায় ভালো কার্যকারিতা দেখিয়েছে। আবার পলিপ্রোপিনের মতো কিছু উপকরণ কার্যকারিতা বাড়িয়ে তুলতে পারে। এটা আদ্র্য ড্রপলেটগুলো আটকে দিতে পারে এবং সহজে শ্বাস-প্রশ্বাস ও আরাম বজায় রাখতে পারে।

আরেকটি গবেষণায় দেখা গেছে, বেইজিংয়ের ১২৪ পরিবারে সংক্রমিতের লক্ষণ প্রকাশের আগে সর্বজনীন মাস্ক ব্যবহার ৭৯ শতাংশ সংক্রমণ হ্রাস করেছিল।

বিবৃতিতে সিডিসি জানিয়েছে, সর্বজনীন মাস্ক ব্যবহারের নীতি গ্রহণ ভবিষ্যতের লকডাউনগুলো এড়াতে সহায়তা করতে পারে। বিশেষ করে সর্বজনীন এ মাস্ক ব্যবহার যখন সামাজিক দূরত্ব, হাতের স্বাস্থ্যবিধি ও পর্যাপ্ত বায়ুচলাচলের স্থানে যোগাযোগ করার মতো বিধিগুলোর সঙ্গে একত্রিত হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা