করোনা নিয়ন্ত্রণে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’ নিয়ে শঙ্কিত ডব্লিউএইচও
স্বাস্থ্য

করোনা নিয়ন্ত্রণে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’ নিয়ে শঙ্কিত ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপে বিধ্বস্ত পুরো পৃথিবী। অত্যাধুনিক চিকিৎসা সেবা কিংবা সামাজিক দূরত্ব, কোন কিছুতেই যেন রাস টানা যাচ্ছে না মহামারী করোনার। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ভিন্ন একটি বিষয় নিয়ে শঙ্কায় আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারি নিয়ন্ত্রণে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’, প্রধান অন্তরায় হতে পারে বলে ডব্লিএইচও'র আশংকা।

সংস্থাটি বলছে, স্বল্প আয়ের দেশগুলো ভ্যাকসিন একেবারেই না পেলে দীর্ঘায়িত হবে মহামারি। তাই সীমিত উৎপাদনের কথা মাথায় রেখে সব দেশে টিকাগ্রহীতার অগ্রাধিকার তালিকা করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, মহামারির এ পর্যায়ে তরুণ, এমনকি শিশুদের মধ্যেও বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় দ্রুততম সময়ে এবং কার্যকরভাবে মহামারি নিয়ন্ত্রণে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’ ঠেকাতে হবে বিশ্বকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, “সব সরকার আগে নিজ দেশ ও জাতিকে সুরক্ষিত করতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হলেও এর উৎপাদন হবে সীমিত, সেহেতু টিকাদানে অগ্রাধিকার কাদের দেয়া উচিত, তা বুঝতে হবে। স্বল্প আয়ের দেশগুলো ভ্যাকসিন একেবারেই না পেলে মহামারি অনেক বেশি দীর্ঘায়িত হবে। তাই জাতীয় এবং বৈশ্বিক স্বার্থে ভ্যাকসিনের সমবণ্টন নিশ্চিত করা দরকার।”

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা