ছবি : সংগৃহীত
ফিচার

খাটো হওয়ায় বরখাস্ত নারী বাস চালক

সাননিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ম্যানচেস্টারের নাগরিক ট্রেসি স্কোলস (৫৭)। তিনি ম্যানচেস্টারের প্রথম নারী বাস চালক। বাস চালানো শুরু করেন ১৯৮৭ সালে। সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়েছে। তার রুটে চালু করা নতুন বাস চালাতে বেশি খাটো হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তাকে সহায়তা দিতে ১৩ হাজারের বেশি মানুষ একটি প্রচার কর্মসূচিতে অংশ দিয়েছেন।

পাঁচ ফুট উচ্চতার ট্রেসি স্কোলস ৩৪ বছর বাস চালানোর পর চাকরি হারাচ্ছেন। তার রুটে যে নতুন ধরণের বাস চালু করা হয়েছে সেগুলোর চালকের আসনে বসলে স্কোলস যেমন ব্রেক নাগাল পাচ্ছেন না তেমনি সামনের গ্লাসও দেখতে পাচ্ছেন না।

কোম্পানিকে এই তথ্য জানানোর পর ট্রেসি স্কোলসকে ১২ সপ্তাহের নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি চালাতে সক্ষম এমন বাস চলাচলকারী রুটে তাকে নিয়োগের সুপারিশ করা হয়। তবে সেখানে দেখা যায় এসব রুটে কর্মঘণ্টা এবং বেতন যা পাবেন তা তার বর্তমান বেতনের চেয়ে কম।

ফলে তিন সন্তানের দেখাশোনা, দেনা পরিশোধ করা ট্রেসি স্কোলসের জন্য কঠিন হয়ে পড়বে। আর সেকারণে নতুন রুটে বাস চালাতে পারবেন না তিনি। এই দুঃসময়ে ট্রেসি স্কোলসের সহকর্মী ও সেলিব্রেটিরা পাশে দাঁড়িয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা