ছবি : সংগৃহিত
বিনোদন

অবশেষে ক্ষমা চাইলেন নোবেল!

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত-সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল রাজধানীর মতিঝিল থানায় দায়েরকৃত প্রতারণার মামলায় জামিন পেয়েছেন। কারামুক্ত হয়ে উত্তরবঙ্গ ও শরীয়তপুরে কনসার্ট বাতিলের ঘটনায় আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন এই সংগীতশিল্পী।

আরও পড়ুন : জামিন পেলেন নোবেল

সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নোবেল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্তি পান।

সংগীতশিল্পী নোবেল এ সময় বলেন, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের প্রোগ্রাম নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের ভেদরগঞ্জ গিয়ে পরবর্তীতে প্রোগ্রাম দুটি আবার করে দিয়ে আসব। যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবির এক দিনের রিমান্ড শেষে আসামি নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরও পড়ুন : রিমান্ডে গায়ক নোবেল

নোবেলের পক্ষে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন জামিন আবেদন করেছেন। এরপর বাদী আদালতে হাজির হন। আপসের বিষয়টি আদালতকে জানান তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে আপসের শর্তে ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিনের আদেশ দান করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা