ছবি: সংগৃহীত
বিনোদন

ভেঙে যাচ্ছে সোহেল খানের সংসার!

সান নিউজ ডেস্ক: ২৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন সালমান খানের ভাই সোহেল খান ও তার স্ত্রী সীমা সচদেব খান। শুক্রবার (১৩ মে) মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিয়ে বিচ্ছেদের জন্য মামলা করেছেন।

আরও পড়ুন: আমার কাজে সে কখনই হস্তক্ষেপ করে না

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের পারিবারিক আদালতে হাজির হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সোহেল খান ও সীমা খান। কোর্ট চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। বিচ্ছেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সোহেল-সীমা। তবে কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা।

আদালত থেকে আলাদা আলাদাভাবে বেরিয়ে যান সোহেল ও সীমা। সীমাকে তার গাড়ির দিকে যেতে দেখা যায়, আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত এলাকা ছাড়েন সোহেল খান।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল খান ও সীমা খান। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। গত বছর ইয়োহানের দশম জন্মদিন উদযাপন করেন এই দম্পতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা