বিনোদন

বিয়ের পিঁড়িতে বরুণ-নাতাশা

বিনোদন ডেস্ক : জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল।

রোববার (২৪ জানুয়ারি) রাতে ভারতের আলীবাগে দ্য ম্যানশন হাউজ রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের প্রেমিকা নাতাশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আনন্দঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি বরুণ শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবির ক্যাপশনে 'কুলি নাম্বার ওয়ান'খ্যাত অভিনেতা লেখেন, আজীবনের ভালোবাসা সবেমাত্র আনুষ্ঠানিক রূপ পেল।

একই স্কুলে পড়েছেন বরুণ ও নাতাশা। বহুদিনের প্রেম দু’জনের। প্রকাশ্যে নিজের প্রেমিকার কথা কখনও বলেননি বরুণ। তবে একাধিকবার নাতাশাকে সঙ্গে নিয়ে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরু থেকেই বরুণ-নাতাশার আলীবাগের বাংলোতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। শনিবারই (২৩ জানুয়ারি) হয়েছে মেহেন্দি ও সংগীত অনুষ্ঠান।

শোনা যায়, প্রথমে ভিয়েতনামে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করার চিন্তা ছিল বরুণের। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে হয়। পরে আবার ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হন বরুণ। করোনামুক্ত হয়েই বিয়ের তোড়জোর শুরু করে দেন বলে খবর। এরপর রোববারেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ডেভিডপুত্র।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা