সংগৃহীত ছবি
বিনোদন

ইয়াশের বিয়ে নিয়ে যা বললেন অভিনেত্রী মা

বিনোদন ডেস্ক: টেলিভিশন নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজে সমানতালে কাজ করে চলেছেন দেশের বিশিষ্ট অভিনেত্রী শিল্পী সরকার অপু। স্বামী অভিনেতা, নির্মাতা নরেশ ভূইয়া ও সন্তান ইয়াশ রোহানকে নিয়ে তার সুখের সংসার।

আরও পড়ুন: ভিকির সঙ্গে নাচলেন শাহরুখ

ছেলে ইয়াশ রোহান, বর্তমান প্রজন্মের তারকা অভিনেতাদের একজন। যার রয়েছে ব্যাপক ভক্ত-অনুরাগীর সংখ্যা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মা-ছেলে। যেখানে ইয়াশ রোহানের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন মা শিল্পী সরকার অপু।

অভিনেত্রী বলেন, এখন মানুষ বলে, ইয়াশের বিয়ে করা উচিত। তবে আমি মনে করি, তার যখন ইচ্ছে হবে তখনই বিয়ে করবে। ইচ্ছে না হলে করবে না। কারণ জীবনটা তার, এখানে আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না।

অভিনেতা বলেন, আমার প্রথমে ইচ্ছে ছিল না অভিনয় করার। শখের বসেই এসেছিলাম। কাজ করছি, ভালো লাগছে। যতদিন ভালো লাগবে কাজ করে যাব।

আরও পড়ুন: জাহ্নবীর রূপে মুগ্ধ প্রেমিক

ইয়াশ বলেন, আমার অভিনেতা হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান মায়ের। কারণ আমার ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। তবে মায়ের ইচ্ছেতেই অভিনয়ে আসা। তাই সম্পূর্ন কৃতিত্বটা তার।

উল্লেখ্য, শিল্পী সরকার অপু পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাষ্ট্রবিজ্ঞানে। পড়াশোনার সময়েই বিয়ে হয় অভিনেতা, নির্মাতা ও সাংবাদিক নরেশ ভূঁইয়ার সঙ্গে। তার হাত ধরেই অভিনয়ে আসা শিল্পীর।

অভিনেত্রীর প্রথম নাটক ছিল 'সুখের উপমা'। এর পরপরই ‌'এইসব দিনরাত্রি' করে পরিচিতি। ‌'আনোয়ারা'য় নাম ভূমিকায়, আলোচিত 'ফেরা'তেও ছিলেন বিশেষ ভূমিকায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা