সংগৃহীত ছবি
বিনোদন

মারা গেলেন ম্যাগি স্মিথ 

বিনোদন ডেস্ক: ‘হ্যারি পটার’ সিরিজের বিখ্যাত চরিত্রে অভিনয় করা প্রফেসর “মিনার্ভা ম্যাকগোনাগল” অভিনেত্রী ডেম ম্যাগি স্মিথ মারা গেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

আরও পড়ুন: ভালো মন্দ বোঝার শক্তি হারিয়ে যাচ্ছে

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, তিনি দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনিকে রেখে প্রয়াত হয়েছেন। ম্যাগির মতো অসাধারণ মা ও বড় বোনকে হারিয়ে ভেঙে পড়েছেন দুই ছেলে ও নাতি-নাতনিরা।

বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকাচ্ছন্ন চলচ্চিত্র জগৎ। মন খারাপ হ্যারি পটার। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মারা গেছেন ‘হ্যারি পটার’ সিরিজের আর এক বর্ষীয়ান অভিনেতা, ‘হগওয়ার্টস’-এর প্রধান শিক্ষক ‘ডাম্বলডোর’ অর্থাৎ মাইকেল গ্যাম্বন। ২০২২ সালে মারা গেছেন প্রফেসর ‘হ্যাগরিড’-এর চরিত্রাভিনেতা রবি কোলট্রেন। একের পর এক অভিভাবক হারিয়ে চলেছে ‘হ্যারি পটার’।

আরও পড়ুন: বৃষ্টির মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন সাফা

জেকে রাউলিং সৃষ্ট হ্যারি পটার চরিত্রটির অভিযান নিয়ে একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে। সেই কাহিনি অবলম্বনেই হলিউডে তৈরি হয়েছে একাধিক ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসরার্স স্টোন’। সিরিজের শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ মুক্তি পায় ২০১১ সালে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা