জাতীয় অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার
শিক্ষা

জাতীয় অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার

সান নিউজ ডেস্ক : জাতীয় অধ্যাপক হিসেবে বাংলাদেশের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদারকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আগস্টে সড়কে নিহত ৫১৯

এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলি ও সুবিধাদি) সিদ্ধান্তমালা-১৯৮১ অনুযায়ী, অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদারকে ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হলো। অধ্যাপক তালুকদার বাংলাদেশের জনস্বাস্থ্য পুষ্টির একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।

অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার সত্তরের দশকে যুক্তরাজ্যে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে প্রশিক্ষণ লাভ করেন এবং বাংলাদেশে ফিরে এসে তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বিএসএমএমইউ) শিশুরোগ বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।

আরও পড়ুন : কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

১৯৮০ সাল থেকে শিশুকে মায়ের দুধ পানের পক্ষে প্রচার-প্রচারণার নেতৃত্ব দেন তিনি যা বর্তমানে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনে (বিবিএফ) রূপান্তরিত হয়েছে। অধ্যাপক তালুকদার ২০১০ সাল পর্যন্ত বিবিএফ’র চেয়ারম্যান ছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের জেষ্ঠ্য উপদেষ্টা।

২০০১ সালে অধ্যাপক তালুকদার সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আশুলিয়ায় গার্মেন্ট নারী কর্মী ও তাদের শিশুদের জন্য অলাভজনক হাসপাতাল ‘নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র’ প্রতিষ্ঠা করেন। এটি জনস্বাস্থ্য গবেষণা এবং পুষ্টি নিয়ে জাতীয় নীতির সমর্থনে গবেষণার কাজে যুক্ত।

আরও পড়ুন : এবার যুদ্ধবিমান থেকে গোলা ছুড়ল মিয়ানমার

প্রসঙ্গত, ১৯৪০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন অধ্যাপক এম কিউ কে তালুকদার। ১৯৬২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন তিনি।

এছাড়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিশু স্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞানসহ চিকিৎসা সংক্রান্ত অনেক বিষয়ে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ লাভ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা