সারাদেশ

বই চুরি করে বরখাস্ত প্রধান শিক্ষক

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে সরকারি নতুন বই চুরির ঘটনায় ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিনকে সাময়িকভাবে বরখাস্ত করছে ম্যানেজিং কমিটি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেছে সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামকে।

আরও পড়ুন: ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ বজল হক, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হাবীব উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ বলেন, গত ২৮শে জুন ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অধীনে রক্ষিত সরকারি বই চুরির ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন অভিযুক্ত হওয়ায় বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার্থে তাকে উক্ত দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে মহসিনের মূল পদ সহকারী প্রধান শিক্ষক পদের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের স্বার্থে স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা