শিক্ষা

রাবিতে প্রেমের সুষমবন্টনের দাবিতে বিক্ষোভ 

খোরশেদ আলম, রাবি: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালাবাসা দিবস একদিনে ১৪ ফেব্রুয়ারি। ‘ভ্যালেন্টাইনস ডে’হিসেবে বিশ্বে পরিচিত। অন্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছরের ন্যায় দিবসটি উদযাপন হচ্ছে। প্রেমিক যুগলেরা দিবসটি পালন করছেন। আর এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রতিবাদী বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় রাবি ক্যাম্পাসে এ বিক্ষোভ-সমাবেশ করেন 'বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ'। ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ লেখা ব্যানারে মিছিলটি বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।

অংশগ্রহণকারীরা শ্লোগান দেন, ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।

আরও পড়ুন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ড. হাবিব

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বঞ্চিত সংঘের সদস্যরা বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ জানাই। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। একজন চার-পাঁচটা প্রেম করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।’

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, 'ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসের দুস্থ-অসহায় নানী ও শিশুদের একবেলার খাবারসহ আমরা বৃক্ষরোপণ করেছি। এ কর্মসূচি থেকে আমরা এটা প্রচার করতে চাই যে ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা আড্ডা নয়। এদিনে সকলের দুঃখকষ্ট অনুভব করে ভালোবাসা ছড়িয়ে দেয়াও সম্ভব বলে জানান তিনি।

আরও পড়ুন: ভারতে ধর্ষণের হার সর্বোচ্চ

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সদস্যসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য, যে বিক্ষোভ সমাবেশের পূর্বে সংগঠনের পক্ষ থেকে ড.এম ওয়াজেদ ভবনের সামনে দুইটি ওষুধি গাছ লাগান ও বিক্ষোভ শেষে তারা সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা