শিক্ষা

৪০তম বিসিএসের ফল আগামী মাসেই

সান নিউজ ডেস্ক: ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী মার্চে দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র। এই বিসিএসকে বিশেষ গুরুত্ব দিয়ে পিএসসি বিশেষ ভাবে কাজ করছে বলেও জানিয়েছে পিএসসির ওসব সূত্র।

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের প্রার্থীদের ভাইভা পরীক্ষা চলছে। এটি এখন শেষ পর্যায়ে রয়েছে। ৪০তম বিসিএসের কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৩৬।

পিএসসির সূত্র আরও বলেন, ৪০তম বিসিএস পরীক্ষা করোনাভাইরাসের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। পিএসসিকে ভাইভা পরীক্ষা নিতেও বেগ পোহাতে হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেকবার স্থগিত করে আবার শুরু করতে হয়েছে। সব মিলে এই বিসিএস করোনার কারণে পিছিয়ে পড়েছে। তবে পিএসসি চেষ্টা করছে খুব অল্প সময়ে এই বিসিএস শেষ করতে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪০তম বিসিএস আন্তরিকভাবে শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসসি। আগামী মার্চের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের ইচ্ছা আছে আমাদের। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।
গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পেছায়। এরপর করোনার কারণে অনেকবার ভাইভা শুরু করেও স্থগিত করা হয়।
২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা