শিক্ষা

ইবি গবেষণা সংসদের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: 'রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড' এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সাথে তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

করোনা মহামারীর মাঝামাঝি সময়ে গত এক বছর ধরে নিজেদের মধ্যে কার্যক্রম পরিচালনা করলেও সম্প্রতি বিজয়ের মাসের শুরুতে ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম সহ সর্বোচ্চ প্রশাসন এবং সংগঠনটির মডারেটর, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো: খালিদ হোসেন জুয়েল এর অনুমোদনক্রমে এতে প্রতিষ্ঠতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী মোঃ শাকিল আহমেদ খান এবং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নীলা।

গবেষণা সংসদের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সাব্বির আহমেদ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ (১৬-১৭), রুমানা আক্তার রুমা, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ (১৬-১৭), সাফিয়া স্বর্ণা, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (১৭-১৮), মোঃ ফাহিম ফয়সাল, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (১৭-১৮), মাহদী হাসান,আইন বিভাগ (১৭-১৮),সাদিয়া ইসলাম প্রিয়া, ফোকলোর স্টাডিজ বিভাগ (১৭-১৮), ইজাজ মাহমুদ অনিক, অর্থনীতি বিভাগ (১৮-১৯) এবং সানোয়ার হোসেন, বাংলা বিভাগ (১৮-১৯)।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয়। পরে জগন্নাথ, রাজশাহী,বিইউপি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও চবি গবেষণা সংসদের ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও গবেষণা সংসদ যাত্রা শুরু করলো।

এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্লাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা