শিক্ষা

আবারও রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিনের ধারাবাহিকতা বজায় রেখে আজও রোববার রাজধানীর রামপুরা ব্রিজে নিরাপদ সড়কের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পরপরই ২৫-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজ ও হাতিরঝিলের সংযোগ সড়কে জড়ো হন। এসময় রামপুরা ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও সড়ক বিভাজকসহ ব্রিজের আশপাশে একাধিক স্থানে সতর্ক অবস্থান নেয় পুলিশ। তবে যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। হাতে রয়েছে তাদের বিভিন্ন প্ল্যাকার্ড। এতে স্লোগানের পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গচিত্রও দেখা গেছে। তবে তারা এদিনও সড়কে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেননি।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল জোনের খিলগাঁও বিভাগের এডিসি নুরুল আমীন গণমাধ্যমকে বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। যদি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে কিংবা আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কাজ তারা করে, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

প্রসঙ্গত, রাজধানীতে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় কয়েক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তারা। এরমধ্যে বাস ভাড়া বেড়ে যাওয়া এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা