পরীক্ষা
শিক্ষা

পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২১টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে একাধিক পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মহামারীর রূপ ধারণ করায় স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষাসহ বেশ কয়েকটি ব্যাংকের প্রবেশনারি পরীক্ষার আয়োজন করা হয়েছে আজ। পরীক্ষাগুলো ঢাকার বিভিন্ন কেন্দ্রে দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে।

শেরেবাংলা নগর এলাকার দুটি পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখা যায়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠিত হচ্ছে এনএসআই ওয়াচার কনস্টেবল পদের পরীক্ষা।

বিদ্যালয়টিতে আসা পরীক্ষার্থী মেহেদি হাসান বলেন, সারাদিনে তার পাঁচটি পরীক্ষার তারিখ পড়েছে। সে দুটি পরীক্ষা চাইলেও দিতে পারছেন না বলে জানান তিনি।

তিনি বলেন, 'বাধ্য হয়ে ওয়াচার কনস্টেবল পদে পরীক্ষা দিচ্ছি। একই সময়ে শুরু হওয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কম্পিউটার অপারেটর পদের পরীক্ষাটি বাদ দিতে হচ্ছে। একইভাবে বিকেল ৩টা ও সাড়ে ৩টায় রয়েছে আরও দুটি পরীক্ষা। বিকেলের শিফটে সাড়ে ৩টার পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার টেস্টার পদের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া যাচ্ছে না।'

তিনি আরও বলেন বলেন, পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সমন্বয় থাকা উচিত ছিল। সমন্বয়হীনতার কারণে টাকা খরচ করে ঢাকায় এসেও সব পরীক্ষায় অংশ নিতে পারছি না।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, সকাল এগারোটায় মেয়ের ইউসিবি ব্যাংকে অনলাইনে পরীক্ষা ছিল। সেটা বাদ দিয়ে মেয়েকে নিয়ে এখানে এসেছি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর নিয়োগের পরীক্ষার জন্য।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা