শিক্ষা

অটোপাস পাচ্ছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: শর্তসাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অটোপাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, শর্তসাপেক্ষে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী বিধি মোতাবেক অন-লাইন কোর্স সম্পন্ন ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে আবেদনের ফরম পূরণ করেছেন তাদেরকে তৃতীয় বর্ষে উন্নীত করা হবে। এ ছাড়া ২০১৭-১৮, ২০১৬-১৭ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের যেসব অনিয়মিত শিক্ষার্থী তৃতীয় বর্ষে উন্নীত হয়নি এবং ২০২০ সালের অনার্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।

এর আগে একই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে উন্নীত হতে অটোপাশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়া যেসব শিক্ষার্থী ২০২০ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন, তাদেরও শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে ক্লাস করার অনুমতি দেয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা