শিক্ষা

ঢাবির হল খুলবে ৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে আগামী ৫ অক্টোবর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট স্টান্ডিং কমিটির সভায় এই সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রভোস্টদের সুপারিশ অনুযায়ী, আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে যেসব শিক্ষার্থীরা করোনা প্রতিষেধক এক ডোজ টিকা নিয়েছেন এবং হলের বৈধ কাগজপত্র দেখাতে পারবেন, তাদেরকে হলে উঠতে দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থী, যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবে। এছাড়া ৫ অক্টোবর থেকে এক ডোজ টিকার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখিয়ে আবাসিক হলে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা উঠতে পারবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা