মোবাইলের নেটওয়ার্ক পেতে গাছে চড়ে বসছে শিশুরা -ছবি সংগৃহীত
শিক্ষা

গাছে উঠে শিশুদের অনলাইন ক্লাস

সান নিউজ ডেস্ক: ভয়ানক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনাকালে শিশু শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস। এই সমস্যার বাস্তব চিত্র দেখা গেছে শ্রীলঙ্কার মিগাহাকিউলার প্রত্যন্ত গ্রাম বোহিতিয়াওয়ায়।

অনলাইনে ক্লাস করার জন্য সংরক্ষিত বনের ঘন ঝোপঝাড়ের ভেতর দিয়ে প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে উঁচু স্থানে বা গাছের চড়ে বসতে হয় শিশুদের। কোনো কোনো দিন পথে দুয়েকটা চিতাবাঘ বা হাতির সঙ্গেও দেখা হয়ে যায় তাদের!

মোবাইলের নেটওয়ার্ক পেতে শিশুদের প্রায় এক বছর ধরে এভাবে কষ্ট করে যেতে হচ্ছে। এই শিশুদের বেশিরভাগের বাবা-মা কৃষক।

তারা শিশুদের স্কুটারে করে নিয়ে যান বাড়ি থেকে অনেক দূরে। সংরক্ষিত বনাঞ্চলের একটি পাহাড়ে। যেখানে গাছের ওপর উঠলে ইন্টারনেটের নেটওয়ার্ক পাওয়া যায়। ৩০ ফুট ওপরে, গাছে বসে শিশুরা তাদের হোমওয়ার্ক আপলোড করে এবং পাঠের পরবর্তী পরিকল্পনাগুলো ডাউনলোডের মতো প্রয়োজনীয় কাজগুলো করে।

শিশুরা এভাবে দিনে দুইবার গাছের মাচায় ওঠে। আর অভিভাবকেরা তাদের নিরাপত্তার জন্য নিচে অপেক্ষা করেন। লেখাপড়া শিখতে হবে। তাই তারা কষ্ট করে সন্তানদের সেখানে নিয়ে যান এবং সময় দেন। কিন্তু যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এ নিয়ে মা-বাবাদের সব উদ্বেগে থাকতে হয়।

দ্বীপ দেশটির মধ্য-পূর্বাঞ্চলের গ্রামে প্রাথমিক সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। শিশুরা সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছিল। তাদের সবার কাছে সেলফোন বা ল্যাপটপ নেই। ফলে চার বা পাঁচজন শিশুকে একটি ডিভাইস ভাগাভাগি করে ব্যবহার করতে হয়।

করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে শ্রীলঙ্কার বেশিরভাগ অংশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, তারা সব শিশুকে পাঠদান অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে সিলন শিক্ষক ইউনিয়নের প্রধান জোসেফ স্টালিন বলেন, শ্রীলঙ্কার ৪৩ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪০ শতাংশ অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে না। বেশিরভাগের ডিভাইস বা ইন্টারনেট সংযোগ নেই।

শ্রীলঙ্কার সরকার শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার লক্ষ্যে সব শিক্ষককে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা