শিক্ষা

ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিশ্বে ২য় স্থানে কুবির ছাত্র

ঢাকা : শাওমির ‘এমআই কমিউনিকেশন’ অ্যাপসে বুধবার (২০ জানুয়ারি) প্রকাশিত আন্তর্জতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিশ্বের কয়েক হাজার ফটোগ্রাফারকে পেছনে ফেলে আউটস্ট্যান্ডিং ২য় স্থান অর্জন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী আরাফাত তারিফ। সেই ছবি প্রদর্শিত হয়েছে শাওমির স্পেনিশ বিভিন্ন ব্রান্ড শপের বিলবোর্ডে।

বিশ্বব্যাপী মোবাইল কোম্পানি শাওমি যত ব্যবহারকারী রয়েছেন তাদের মধ্যে অ্যাপস ভিত্তিক ফটোগ্রাফি প্রতিযোগিতাটি আয়োজন করে শাওমি। মোট তিনটি এপিসোডের কনটেস্টটিতে বিশ্বের হাজার হাজার ফটোগ্রাফার অংশগ্রহণ করেন। এতে গ্রান্ড উইনার হিসাবে একজন এবং আউটস্ট্যান্ডিং উইনার হিসাবে ১০ জনকে বাছাই করা হয়। কন্টেস্টে বিচারক হিসাবে ছিলেন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের কয়েকজন প্রসিদ্ধ ফটোগ্রাফার।

বিজয়ী হওয়ায় শাওমির পক্ষ থেকে আরাফাত তারিফ পাবেন পাবেন একটি সার্টিফিকেট, একটি রেডমি নোট নাইন প্রো হ্যান্ডসেট। বাংলাদেশ থেকে সিলেটের আরিফ জামান নামের অন্য আরেকজনও আউটস্ট্যান্ডিং দশের মধ্যে ছিলেন।

এর আগেও কুবির এই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেন। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিকে জনপ্রিয় করে তোলার জন্য যুক্ত হন ফটোগ্রাফিক সোসাইটি নামের একটি সংগঠনের সঙ্গে। যেটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা