শিক্ষা

শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। তারা সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে এই বিক্ষোভ করেন।

রোববার ( ৮ নভেম্বর) বেলা ১১টার পর বিক্ষোভ শুরু হয়। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। কাঁটাবন ও শাহবাগ এবং বাংলামোটর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, গ্রুফ পরীক্ষা না নেওয়া, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়া।

করোনা মহামারির কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা