ছবি: সংগৃহীত
অপরাধ

চার লক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেফতার 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলা থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়া খেলার ২ প্যাকেট তাস, নগদ ৪ লক্ষ ৫ হাজার ২০০ টাকা ও ১২ টি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুন: শরিকদের নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মী নারায়নপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে জহিরুল হক ওরফে রিপন (৪৫), নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুকবুল আহম্মদের ছেলে গোলাম সারওয়ার (৪৫) ও মৃত ছৈয়দ আহম্মদের ছেলে মাইন উদ্দিন ওরফে মহিন (৪০), ৫ নম্বর ওয়ার্ডের রবিয়ল হোসেনের ছেলে আকবর হোসেন (৫৪) ও মৃত ফয়েজ আহম্মদের ছেলে ফখরুল হাসান ওরফে মাসুদ (৪২), নোয়ান্নই ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৪৫) এবং চৌমুহনী পৌরসভার আবদুল্ল্যাহর ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

আরও পড়ুন: চলতি মাসে শৈত্যপ্রবাহের আশঙ্কা

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মী নারায়নপুর গ্রামের ডলার ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনা সীমিত

অপর এক প্রশ্নের জবাবে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৭ পেশাদার জুয়াড়িদের গ্রেফতার করা হয়।

এ সময় ২ প্যাকেট তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪৮ হাজার ২০০ টাকা, জুয়াড়িদের শরীর তল্লাশি করে ৩ লক্ষ ৫৭ হাজার টাকা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা