ছবি : সংগৃহিত
সারাদেশ
সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকের ঢল

কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার বিকেলে কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসন্তবরণ করা হয়েছে।

আরও পড়ুন : শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদ এর উদ্যোগে অতিথিবরণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বসন্তবরণ উৎসব উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বসন্তবরণ উৎসবের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

আরও পড়ুন : অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক আশরাফ-উজ-জামান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাংস্কৃতিক সংগঠন উল্লাসের সাধারণ সম্পাদক উৎপল দে, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ প্রমুখ।

আরও পড়ুন : গৃহবধূকে ধর্ষণ: চিনে ফেলায় হত্যা

হলুদ শাড়ি ও পাঞ্জাবী পড়া হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম আনন্দ মুখর হয়ে উঠে। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের হাজার হাজার দর্শকের ঢল নামে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা