সারাদেশ

রঙিন ফুলকপি চাষ, পরিদর্শনে কৃষি বিভাগ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ফুলকপির রং হলুদ। প্রথমে দেখলে মনে হবে, কেউ সাদা ফুলকপির ওপর রং করেছে। আগে বাংলাদেশে এ ধরনের রঙিন ফুলকপির চাষ হতো না। কয়েক বছর ধরে শুরু হয়েছে এই ধরনের ফুলকপির চাষ। তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এ বছর প্রথমবারের মতো এই ধরনের ফুলকপির চাষ শুরু হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প বিষফোঁড়া হবে

কৃষি বিভাগ বলছে, হলুদ ও বেগুনি ফুলকপি তার রং পায় ‘অ্যান্থোসায়ানিন’ থেকে। অ্যান্থোসায়ানিন রক্ত জমাট বাঁধা কমিয়ে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। হলুদ ফুলকপির রঙের পেছনে ‘ক্যারোটিনয়েড’-এর ভূমিকা রয়েছে। এতে আছে ভিটামিন ‘এ’ ও অ্যান্টি–অক্সিডেন্ট। আর অ্যান্টি–অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এ ধরনের ফুলকপির সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিচ্ছেন তারা। নতুন এই ফুলকপি চাষে ভালো দাম পাবে কৃষক। কেননা রঙিন ফুলকপি যখন বাজারে আসবে তখন অন্য কপিগুলো বাজারে থাকবে না। প্রতিটি রঙিন ফুলকপিতে কৃষক স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি পাবেন। মাটির উপযোগী কি না, পরীক্ষামূলকভাবে তা দেখতে ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো রঙিন ফুলকপির চাষ করা হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই ফুলকপির চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের কৃষক মোজাম্মেল হক প্রথম এই রঙিন ফুলকপি চাষ করেন।

আরও পড়ুন: রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ শুরু

বৃহস্পতিবার সকালে রঙিন ফুলকপি, গম ও পেঁয়াজের মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন-কৃষি, প্রাণিসম্পদ, পল্লী প্রতিষ্ঠান বিভাগ ও পরিকল্পনা কমিশনের প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ সায়েদুজ্জামান, পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান ফেরদৌসী আখতার, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সুষমা সুলতানা, সিনিয়র সহকারী প্রধান মোঃ রাহাত মান্নান,ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান, ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

ফুলকপি চাষি মোজাম্মেল হক জানান, এতদিন আমি সাদা ফুলকপি চাষ করে এসেছি। রঙিন ফুলকপি দেখিনি। কিন্তু কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ও উপসহকারী কৃষি অফিসার আলী আখছার খান স্যারের তত্বাবধানে আমি অল্প কিছু জায়গায় এই রঙিন ফুলকপি চাষ করেছি। ফলনও হয়েছে ভালো। আমি আশাবাদী দামও ভালো পাব। উৎপাদন খরচও একই। তবে রঙিন হওয়ায় বাজারে এই ফুলকপির দাম বেশি পাওয়া যাবে আশা করছেন তিনি। উপজেলা কৃষি অফিস থেকে ২ হাজার চারা এনে অন্যান্য সবজির পাশাপাশি পরীক্ষামূলকভাবে ২২ শতাংশ জমিতে রোপণ করেছেন রঙিন ফুলকপি। সেখান থেকে তিনি ৫০-৬০ হাজার টাকার ফুলকপি বিক্রির আশা করেছেন।

আরও পড়ুন: গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে

উপজেলা কৃষি কৃষিকর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান জানান, ‘রঙিন ফুলকপি ভিটামিন-সি, ই, কে, ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজসহ বিভিন্ন ধরনের ক্যারোটেনেয়ড সমৃদ্ধ সবজি। এই সবজি ক্যানসার প্রতিরোধে কাজ করে থাকে। রঙিন ধরনের শাক-সবজির প্রতি কৃষক মোজাম্মেলের আগ্রহ অনেক বেশি। সেজন্য তিনি হলুদ ফুলকপি প্রথম চাষ করে অধিক লাভবান হবেন বলে আমরা আশা করছি।

তিনি আরও জানান, আমরা চাই সব কৃষকের মাঝে তথ্যপ্রযুক্তির নতুনত্ব পৌঁছে দিতে। সেই লক্ষ্যে কাজ করছি। আশা করছি তার দেখাদেখি অন্যান্য কৃষকরাও এই রঙিন ফুলকপি চাষ করতে আগ্রহী হবে। প্রয়োজনে আমরাও বিভিন্নভাবে তাদের সহযোগিতা করে যাবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা