সারাদেশ

দুই শ্রমিকের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক : কুমিল্লার লালমাই উপজেলায় রাস্তা থেকে দুই শ্রমিকের থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: চাকরি ফেরৎ পাবেন না ৮৫ কর্মকর্তা

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বড় ধর্মপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- জেলার বরুড়া উপজেলার দীঘল গাঁও গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫০)।তারা দুজনই পাইপ ফিটিংয়ের কাজ করতেন।

আরও পড়ুন: গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, ‘বৃহস্পতিবার সকালে ওই দুই শ্রমিক কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। বড় ধর্মপুর এলাকায় জামান ব্রিকসফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় তাঁরা নিহত হন। স্থানীয় বাসিন্দারা সকাল ৮টার দিকে রাস্তার ওপর তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে থানায় নিয়ে আসে।’

সকাল ৭টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইনচার্জ জানান, লাশগুলো থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। নাড়িভুঁড়ি বের হওয়া ছিল। লাশ দুটি ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা