রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
সারাদেশ

রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সান নিউজ ডেস্ক : রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়ারতল এলাকায় ডাম্পট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে পাঁচজনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর শরেয়ারতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোচালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। অপর একজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

অটোরিকশাটিতে ৮ জন যাত্রী পীরগাছা উপজেলার চৌধুরানী থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন : কমেছে আক্রান্ত ও মৃত্যু

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম চিকিৎসকের বরাত দিয়ে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে যাচ্ছিল।

আরও পড়ুন : বাড়ল চামড়ার দাম

অপরদিকে রংপুর থেকে ডাম্পট্রাকটি পীরগাছার দিকে যাচ্ছিল। শরেয়ারতল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন প্রাণ হারান।

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধরণী (৩০) ও নবাব আলী (৫৭) নামে দু’জন চিকিৎসাধীন রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

বোয়ালমারীতে ১২০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার, মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার কন্যার জনক

চারদিকে নিস্তব্ধতা, ভোরের ঘুম তখনও ভাঙেনি অধিকাংশ মানুষের। হঠাৎ আগুনের লেলিহা...

বিশ্বকাপের খেলায় কেন হারায় বিটিভি?

ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে সম্প্রচারের দিকে। বি...

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরি...

স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন আলভী  

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায়উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ...

ভারী ব্যাগে বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি, নষ্ট হচ্ছে  ভবিষ্যৎ! 

প্রতিদিন সকালে স্কুলের পথে ছোট ছোট শিক্ষার্থীদের পিঠে ঝুলতে দেখা যায় বড় বড় ব্...

বিদেশিদের জন্য সৌদির দুঃসংবাদ 

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম বিদেশি কর্...

সীমান্তে পুশইন: জাতিসংঘের বার্তা 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পর...

ঢাকার ১২০ জায়গায় বসবে এআই ক্যামেরা

পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল পাওইয়ায় ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা