কমেছে আক্রান্ত ও মৃত্যু
স্বাস্থ্য

কমেছে আক্রান্ত ও মৃত্যু

সান নিউজ ডেস্ক : সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃত্যু উভয়টিই কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

১ হাজার ৯৯৮ জনের এই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে।

মঙ্গলবার (৫ জুলাই) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

প্রসঙ্গত, সোমবার (৪ জুলাই) আক্রান্ত ছিল ২ হাজার ২৮৫ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১২ জনের।

আরও পড়ুন : ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৯৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

আরও পড়ুন : বাড়ল চামড়ার দাম

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা