সারাদেশ

সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত

নিজস্ব প্রতিনিধি:

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু ‘খান বাহিনী’র তিন সক্রিয় সদস্য নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) রাতে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই সময় অভিযানে অংশ নেওয়া র‍্যাব-৬ এর কয়েকজন সদস্যও আহত হন।

নিহতদের মধ্যে শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মতিয়ার রহমানের ছেলে ফারুক হোসেনকে (৩৫) শনাক্ত করা গেলেও অপর দুই জনের নাম পরিচয় জানা যায়নি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৮ জুন) বেলা ১০টার কিছু পরে গুলিবিদ্ধ তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়। অধিক রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। এই সময় র‍্যাবের আহত সদস্যদেরও চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খান বাহিনীর সদস্যরা সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করতো। বাংলাদেশের জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতো তারা। সুন্দরবনের ভেতর দিয়ে তারা ভারতে গিয়ে সীমান্ত এলাকায় পালিয়ে থাকতো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ থানায় আনা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে আমাদের এখনও বিস্তারিত জানানো হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিম সুন্দরবনে খান ও বুলবুলসহ কয়েকটি ছোট ছোট বনদস্যু বাহিনী সক্রিয় হয়। গত ২০ জুন সুন্দরবনে মাছ শিকারে যাওয়া চার জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে একটি বনদস্যু বাহিনী। এই ঘটনার পর র‍্যাব সদস্যরা গত শুক্রবার (২৬ জুন) থেকে পশ্চিম সুন্দরবনের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা