সারাদেশ

এমপি বদিও করোনা আক্রান্ত!

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদির করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ ফল আসে। রাত ৮টার দিকে বদির প্রেস সচিব হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন জানান, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন বদি। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।

কিছুদিন আগে এমপি বদির জ্বর ও মাথা ব্যথাসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে স্বপরিবারে বাড়িতে অবস্থান করে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল পাঠান কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। এতে তার করোনা পজিটিভ আসলেও স্ত্রী শাহিন আক্তারের নেগেটিভ আসে। তবে শাহিন আক্তারের শরীরে টাইফয়েড ধরা পড়ে।

হেলাল উদ্দিন জানান, সাবেক এমপি বদি শারীরিকভাবে সুস্থ আছেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তবে ঢাকায় তিনি কোথায় এবং কোন হাসপাতালে চিকিৎসা নেবেন সে বিষয়ে তিনি কিছুই জানাননি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা