শহিদুলের দোকান
সারাদেশ

সরকারি ৬৩ মণ চাল মিললো ব্যবসায়ীর দোকানে

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর দোকান থেকে সরকারের ১০ টাকা কেজির দুই হাজার ৫২০ কেজি (৬৩ মণ) চাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ব্যবসায়ী শহিদুলকে আসামি করে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সহকারী রুনা লায়লা বাদী হয়ে এ মামলা করেছেন।

ব্যবসায়ী শহিদুল ইসলাম উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বাটপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।

জানা গেছে, শহিদুল একজন দোকানদার ও ফড়িয়া ব্যবসায়ী। তিনি নিজে কোনো ডিলার নন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে শহিদুল ইসলামের দোকান থেকে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৮৪ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল জব্দ করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় দোকান মালিক শহিদুলকে গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা