সারাদেশ

অক্সিজেন সংকটে মৃত্যু ,পরিদর্শনে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা :অক্সিজেন সংকটে রোগী মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্ত কমিটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে।

রোববার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগের বিষয়ে হাসপাতালে খোঁজ খবর নেন কমিটির সদস্যরা।

এ সময় তদন্ত কমিটি হাসপাতালের ২২ জন কর্মকর্তা-কর্মচারীর লিখিত বক্তব্য গ্রহণ করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা ও সহকারী পরিচালক রফিকুল ইসলাম গাজীকে তদন্ত টিমের প্রধান করে দুই সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। এছাড়াও টিমের সদস্য হিসেবে রয়েছেন মোংলা পোর্টের স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোশারফ হোসেন।

তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্যের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম গাজী জানান, সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সংকটে আট রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তের প্রথম কর্মদিবসে মেডিকেলের তত্ত্বাবধায়ক, অধ্যক্ষসহ ওই দিনের দায়িত্বরত ২২ জন কর্মকর্তা, কর্মচারীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিধিমোতাবেক সার্বিক ঘটনার প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে দাখিল করা হবে। এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।

এদিকে বুধবারের (৩০ জুন) ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরও সাত দিন সময় চেয়ে আবেদন করেছে।

তদন্ত কমিটির প্রধান হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ জানান, অক্সিজেন সংকটে রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কিন্তু মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন কারণে এতো কম সময়ে তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব নয়। যে কারণে আরও সাত দিন সময় চাওয়া হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেলের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা বলেন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি রোববার (৪ জুলাই) তদন্তে এসেছে।

তাদের তদন্ত কাজে সার্বিক সহায়তা করা হচ্ছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেলের নিজস্ব তদন্ত কমিটি সাত দিনের সময় চেয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বর্ধিত করা হয়েছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা