সারাদেশ

নরসিংদীতে দুই কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর পলাশে সড়ক থেকে ১২ ও ১৪ বছর বয়সী অজ্ঞাত দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জুলাই) সকালে উপজেলার টঙ্গি-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদি নামক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পলাশ ও মাধবদীর সীমান্তবর্তী এলাকায় রাতের কোনো একসময় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া সড়কের পাশ থেকে দুমড়েমুচড়ে যাওয়া একটি বাইসাইকেল জব্দ করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করার জন্য তাদের আত্মীয়-স্বজনদের খবর নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা