পাটুরিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন 
সারাদেশ

পাটুরিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : লকডাউনের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার নিম্ন আয়ের মানুষ ও সাধারণ ছুটির আওতায় ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া ঘাট এলাকায়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ছোট গাড়ি ও পণ্যবোঝাই ট্রাকের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায়।

বিআইডব্লিউটিএর দুটি ট্রাক ট্রার্মিনালে আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও ওজন স্কেলের সামনে আরো শতাধিক ট্রাক অপেক্ষায় রয়েছে এবং ছোট গাড়ি রয়েছে প্রায় তিন শতাধিক। ছোট গাড়িগুলো পাঁচ নম্বর পন্টুন দিয়ে পার হচ্ছে।

বেনাপোলগামী মাইক্রোবাসের চালক কামাল হোসেন বলেন, রাত ১২টা থেকে পাটুরিয়া ঘাটে নৌপথ পারের অপেক্ষায় বসে আছি এখনো আমার সামনে আরো ২০/২৫টা গাড়ি আছে, কখন টিকিট পাবো তারপর সেই কাঙ্ক্ষিত ফেরির দেখা মিলবে।

রাজবাড়ীগামী প্রাইভেটকারের যাত্রী বলেন, গণপরিবহন বন্ধ থাকায় কয়েকজন মিলে একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ি যাচ্ছি কিন্তু রাত ৩টা থেকে এখনো আটকে আছি কখন বাড়ি পৌঁছাতে পারবো সেই চিন্তায় আছি। বাড়ি যাচ্ছেন কেন এমন প্রশ্নে তিনি বলেন, আমি ঢাকায় ছোট একটি মুদির দোকান করি, লকডাউনের জন্য সব কিছু বন্ধ থাকার কথা সে জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। কারণ ঢাকায় থাকলে যে টাকা খরচ হবে সে টাকা তো আয় করতে পারবো না এই কারণে বাড়ি যাওয়া।

পাটুরিয়া ঘাটে দায়িত্বরত সার্জেন্ট গুলজার হোসেন বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় মধ্যরাত থেকেই ছোট গাড়ির (প্রাইভেটকার) বেশ চাপ রয়েছে আর সে কারণেই অগ্রাধিকার ভিত্তিতে ওই গাড়িগুলো নৌপথ পার করা হচ্ছে। এছাড়া সিরিয়াল অনুযায়ী সাধারণ পণ্যবোঝাই ট্রাকগুলো পারের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, আজ ঘাট এলাকায় ছোট গাড়ির বেশ চাপ রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা