সারাদেশ

হত্যা মামলায় সাবেক মন্ত্রীর ভাতিজা নান্নু বিশ্বাস গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় নিহত আওয়ামী লীগ কর্মী আবদুল জলিল হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাসের ভাতিজা নান্নু বিশ্বাসকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। নান্নু বিশ্বাস এই মামলার প্রধান আসামি।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে বেলকুচি পৌর এলাকার মেঘুল্লা মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খবরটি নিশ্চিত করে জানান, লতিফ বিশ্বাসের ভাতিজা ও হত্যা মামলার প্রধান আসামি নান্নু বিশ্বাসকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত গত ২৪ মার্চ জেলার এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন চলাকালে বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগকর্মী আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দৌলতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে নান্নু বিশ্বাসকে প্রধান আসামি করে ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা