সারাদেশ

শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর

নিজস্ব প্রতিনিধি, খুলনা : শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর। খুলনায় প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে সিলেটের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে সাতবারের চ্যাম্পিয়ন খুলনা।

সোমবার (২২ মার্চ) সকাল ৯ টায় টসে জিতে সিলেট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সকাল সাড়ে ৯টায় ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ।

দিনের শুরুটা ভালো ছিলো না খুলনার। দলীয় ২৫ রানে ইমরানুজ্জামানকে ফিরিয়ে দেয় সিলেট বিভাগের আবু জায়েদ রাহি। দ্বিতীয় উইকেট জুটিতে খুলনাকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ইমরুল কায়েস ও রবিউল ইসলাম রবি। এ জুটিতে আসে ১১০ রান। দলীয় ১৩৫ রান সংগ্রহের পর রবি এবাদতের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। এর পর খুলনার রানের চাকা সচল রাখেন ইমরুল কায়েস ও তুষার ইমরান। ইমরুল কায়েস ৯০ রান সংগ্রহের পর উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান । দলীয় সংগ্রহ তখন ১৫৪ রান।

১২৭ বলে ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিলো ইমরুল কায়েসের ইনিংসটি। এরপর অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে খুলনার রানের চাকা সচল রাখেন অভিজ্ঞ তুষার ইমরান। এ সময় অল্প রানের ব্যবধানে দু’টি উইকেট হারায় খুলনা। ২২ রান করে সোহান ও আর ১০ রান করে আউট হন জিয়াউর রহমান জনি। তবে অন্যপ্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন দেশের প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান। ১৭ বল খেলে ১৩টি বাউন্ডারির সাহায্যে এ রান করেন তুষার ইমরান।

দিনের খেলা শেষ হতে পাঁচ ওভার বাকি থাকতেই ৯৯ রানে অপরাজিত খুলনার তুষার ইমরান সেঞ্চুরি করার রিস্ক নিয়েই এক রান নেওয়ার জন্য ছুটলেই লক্ষ্যে পৌছানোর আগেই আবু জায়েদ রাহির থ্রো স্ট্যাম্প ভেঙে দিলেই সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন তুষার ইমরান। তবে তার অনবদ্য এই ৯৯ রান আর সাথে ইমরুল কায়েসের ৯০ রানে ভর করে বঙ্গবন্ধু ওয়ালটন ২২তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে প্রথম দিনশেষে ভালো অবস্থানে স্বাগতিক খুলনা বিভাগ।

দিনের বাকিটা সময় মঈনুল হাসান সোহেলকে নিয়ে কাটিয়ে দেন নাহিদুল ইসলাম। নাহিদুল ২৪ রানে আর সোহেল ২ রানে অপরাজিত আছেন। সিলেট বিভাগের হয়ে দুই পেসার আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও অধিনায়ক অলক কপালি। প্রথম দিনশেষে খুলনার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান।

এর আগে সকালে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) সৈয়দ রবিউল আলম।

খুলনা বিভাগ খেলছেন তুষার ইমরান, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাহিদুল ইসলাম, মইনুল ইসলাম সোহেল, আব্দুল হালিম, টিপু সুলতান, ইমরানউজ্জামান, রবিউল ইসলাম রবি, মাসুম খান টুটুল, মুসাদ্দেক ইফতেখার রাহি, অমিত মজুমদার ও মিনহাজুর রহমান।

সিলেট বিভাগ খেলছেন, ইমতিয়াজ হোসেন, শানাজ আহমেদ, তৌফিক খান তুষার, অমিত হাসান, জাকির হাসান, জাকের আলি অনিক, অলক কাপালি (অধিনায়ক), আসাদুল্লাহ গালিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরি ও রেজাউর রহমান রাজা।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা