সারাদেশ

জামালপুরে অজ্ঞাত কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুর জেলায় ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মার্চ) সকাল ৯ টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে শহরের মনিরাজপুর চার রাস্তা মোড়ে মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারনা, রাতের কোনও এক সময় কিশোরীকে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে কেউ। ভোরে মসজিদ থেকে বাড়ি ফেরা মুসুল্লিরা প্রথমে লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল ৯টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত কিশোরীর পরনে ছিল মিষ্টি কালারের জামা-পায়জামা-ওড়না ও জিন্সের জ্যাকেট। কিশোরীকে শনাক্ত করতে পারেনি এলাকাবাসী।

জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

সান নিউজ/শওকত/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা