সারাদেশ

১ লক্ষ ৫৬ হাজার ভ্যাকসিন নারায়ণগঞ্জে পৌঁছেছে

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার জন্য বরাদ্দকৃত করোনার ১ লক্ষ ৫৬ হাজার ভ্যাকসিন এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ তার কার্যালয় এই ভ্যাকসিন বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধিরা।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন বলেন, সরকারের বিধি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপি কর্মসূচির সাথে একযোগে জেলার ৬টি সরকারি হাসপাতাল থেকে এই ভ্যাকসিন দেয়া শুরু হবে।

নগরীর খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতাল ও সদরের ১০০ শয্যা জেনারেল হাসাপাতলসহ আরও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিন প্রদানের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখানে সব ধরণের প্রস্তুতিও প্রায় শেষের দিকে।

সিভিল সার্জন আরও জানান, শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিদেরকেই দেয়া হবে এই ভ্যাকসিন। অনিবন্ধিত কাউকে এই ভ্যাকসিন দেয়া হবে না।

এ ব্যাপারে ইতিমধ্যেই জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। আগামি দুই একদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ পর্ব শেষ হবে।

সান নিউজ/এনএ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা