সারাদেশ

বোয়ালমারীতে দুই শতাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুইশত থাইঅন লেবু ও শিমগাছ বাগান থেকে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে সোমবার (৩০ নভেম্বর) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা থানায় সোমবার বিকালে লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে জানা গেছে, উপজেলার সাতৈর গ্রামের ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম সিদ্দিকী কয়েক বছর আগে তার ৩৫ শতাংশ জমিতে উন্নত মানের থাইঅন লেবু গাছের বাগান শুরু করেন। ওই বাগানে দেড়শত ফলবান লেবুগাছ ও ৫০টি ধরন্ত শিমগাছ সোমবার রাতে কোন এক সময় কেটে ফেলে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, প্রতি লেবু গাছ থেকে ৫টি কলম করলে প্রায় ছয়শত চারা তৈরি করতে পারতাম। তার বাজার মূল্যে প্রায় দেড় লক্ষ টাকা। এ ছাড়া চলতি মৌসুমে ওই গাছ থেকে আরও লক্ষাধিক টাকার লেবু বিক্রি করতে পারতাম। বাগানের চারপাশে শিমগাছ লাগিয়ে ছিলাম সেখান থেকে আরও ৫০টি শিমগাছ কেটে ফেলা হয়েছে। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। প্রশাসনের কাছে আমার অনুরোধ যারা এ কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী জানান, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা