সারাদেশ

বঙ্গবন্ধু কৃষকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন : মুকুল এমপি

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সাজাতে তিনি কৃষি সেক্টরের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। সোনার বাংলা গড়তে কৃষকদেরকে স্বপ্ন দেখাতেন। তিনি বলতেন, আমাদের দেশের সবচেয়ে দুঃখী মানুষ কৃষকরা। স্বাধীনতা পরবর্তী সময়ের প্রথম বাজেটে তিনি কৃষিখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে রবি পূর্ণবাসন ও প্রণোদনা হিসেবে উপজেলার নয় ইউনিয়ন ও পৌরসভার ২৩৯০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিএনপি সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ১৯৯৫ সালের ৫ মার্চ কানসাটে সারের জন্য ১৮ জন কৃষককে গুলি খেয়ে মরতে হয়। আর বর্তমান প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ এখন ৫৮ টাকার প্রতি কেজি ইউরিয়া কৃষকদের হাতে পৌঁছে দিয়েছেন মাত্র ১৬ টাকায়। বীজের ক্ষেত্রে কেজিপ্রতি দশ টাকা করে সাবসিডিয়ারি দিচ্ছেন। তিনি বলেন, পৃথিবীর এমন কোন প্রধানমন্ত্রী নেই যে কৃষিখাতে এত ভর্তুকি দিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান প্রণোদনা প্রকল্পের আওতায় উপজেলার ৯ ইউনিয়ন, পৌরসভায় ২২৫০জন ও পূর্ণবাসন প্রকল্পের আওতায় ১৪০ জন সহ মোট ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। উপকরণ সমূহের মধ্যে টমেটো, সূর্যমুখী, সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকাল মুগ এবং ডিএফপি ও এমওপি সার রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম উপজেলা আ'লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার কৃষি অফিসার ওমর ফারুক উপজেলা পরিষদ চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির...

অধিবেশন না থাকলে ওকালতি করি: ফজলুর রহমান

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা