সারাদেশ

উম্মুক্ত সুন্দরবনের করমজলে পর্যটকদের ভিড়

এনামুল হক, মোংলা : দীর্ঘ ৭ মাসেরও অধিক সময় ধরে বন্ধ থাকার পর রোববার থেকে পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে সুন্দরবন। তাই সকাল থেকে দেশের বিভিন্নস্থান থেকে আসা পর্যটকদের ভিড় জমেছে মোংলার পিকনিক কর্ণারে। সেখান থেকেই বিভিন্ন ধরণের নৌযানে করে তারা যাচ্ছেন সুন্দরবন ভ্রমণে।

সুন্দরবনের করমজলে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। কারণ করমজলই বনের সবচেয়ে কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্পট। করমজলে যাওয়া দর্শনার্থীদের করোনা বিধিনিষেধ মানতে সকল ধরণের সহায়তায় ব্যস্ত হয়ে পড়েছে বনপ্রহরীরা। করমজল ছাড়াও পর্যটকরা যাচ্ছেন হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী, সুপতি ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে।

গত ১৯ মার্চ করোনা প্রাদুভার্বের কারণে বন্ধ করে দেয়া হয় সুন্দরবনে প্রবেশাধীকার। তবে স্বাস্থ্য বিধি মানাসহ নানা শর্তে রবিবার সকাল থেকে খুলে দেয়া হয়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।

করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির বলেন, শর্ত সাক্ষেপে সুন্দরবন খুলে দেয়ার পূর্ব ঘোষণার কারণেই পর্যটকরা ভ্রমণে আসতে শুরু করেছে। সরকার ঘোষিত করোনা বিধিনিষেধ ও শর্ত মেনেই পর্যটকদের বনে ভ্রমণের ব্যবস্থা নেয়া হচ্ছে বনবিভাগের পক্ষ থেকে।

সান নিউজ/এএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা