সংগৃহীত ছবি
অপরাধ

ট্রাক থেকে ৮৬ লাখ টাকা মুল্যের চোরাচালানের পণ্য আটক

মো. জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: চোরাচালান বিরোধী বিশেষ টাস্কফোর্স বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিচ, চকলেট, জিরা, কিচমিচ, কম্বল, তৈরী পোশাক এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে। আটককৃত বিভিন্ন পণ্যের মুল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এক প্রেস নোটে এ তথ্য জানান বিজিবি।

আরও পড়ুন: ঢাকার পথে প্রধান উপদেষ্টা

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বেশ কিছুদিন যাবত চোরাকারবারীরা সাধারণ পণ্যের অন্তরালে শুল্ক ফাঁকি দিয়ে আনায়নকৃত ভারতীয় শাড়ি, তৈরী পোশাক, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী বেনাপোল হতে এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। একই সাথে এসএ পরিবহন শুল্ক আরোপকৃত বৈধ পণ্যেরসাথে এ সকল চোরাচালানকৃত অবৈধ পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতীয় বিভিন্ন পণ্য বেনাপোল হতে এসএ পরিবহনের মাধ্যমে পাচারের উদ্দেশ্য বেনাপোলে এনে জড়ো করা হয়। ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্সের মাধ্যমে বেনাপোলের আমড়াখালি বিজিবি’র চেকপোস্টের সামনে এসএ পরিবহনের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-০১৭০) তল্লাশি করে ভারতীয় ৮৮২টি শাড়ি, ৪৫৩টি থ্রীপিচ, ২৪৯টি তৈরী পোশাক সামগ্রী, ৪টি কম্বল, ১৮ প্যাকেট কিসমিস, ১৪ প্যাকেট জিরা, ২৩ জোড়া স্যান্ডেল, ৪৮টি রিয়েলমি হেডফোন, ৩৭ হাজার ১৬০টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৬৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা। এছাড়া বৈধ কাগজ পত্র থাকায় বিভিন্ন প্রকার মোটর পার্টস, কমলা, খেজুরের গুড়, আইপিএসসহ অন্যান্য মালামালের এসএ পরিবহনের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা

টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, যশোর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

বিজিবি অধিনায়ক জানান, ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ওয়াজ মাহফিল নিয়ে এনসিপি নেত্রীর বিরূপ মন্তব্যে প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওয়াজ মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এনসিপির দক্ষিণ অঞ্চলে...

মাদক, হত্যা, অস্ত্রসহ ২১ মামলার আসামি বাবুর শাস্তির দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি আলোচিত বাবু মিজি...

সকলের জন্য দরজা উন্মুক্ত থাকবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেছ...

হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক মওকুফ করেছে সরকার

আগামী বছর হজে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য বিমান টিকিটে আর আবগারি শুল্ক দিত...

বিএনপি–জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

কীভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত—এমন মন্তব্য করে জ...

বিএনপি–জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

কীভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত—এমন মন্তব্য করে জ...

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঠেলে পাঠানো হচ্ছে

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঠেলে দেওয়ায় নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব...

জুলাই যোদ্ধার ওপর যুবলীগ কর্মীর হামলা, মামলার অভিযোগ

লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা রাজুর ও তার পরিবারের ওপর হামলা ও সাজানো মামলার অভিযো...

ইবিতে বিজয় দিবসের খাবার মূল্যে বৈষম্য, শিক্ষার্থীদের ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল হলে বিজয় দিবস উপলক্ষে খাবারের টোকেনে আবাসিক...

ঝালকাঠি ২ আসনে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা