শিল্প ও সাহিত্য

মাকে ভীষণ পড়ছে মনে

আইরীন নিয়াজী মান্না

মেঘলা আকাশ উদাস করে ভাল্লাগে না ছাই
মাকে ভীষণ পড়ছে মনে লিখছি চিঠি তাই।

সজনে গাছে ফুল ফুটেছে, মাচায় ধরা পুঁই
হাস্না-হেনায় বাগান ভরা, টবের কোলে জুঁই।

ঘুলঘুলিতে সেই যে দুটো হতচ্ছাড়া চড়াই
সারাক্ষণই করছে কেবল খুনসুটি আর লড়াই।

সন্ধ্যাবেলা তারার মেলা আকাশ বুকে জ্বলে
মিটিমিটি তাকিয়ে জোনাক মায়ের কথা বলে।

কাটুস কুটুস ময়না পাখি মিষ্টি সুরে ডাকে
হঠাৎ আবার দূর আকাশে উদাস চেয়ে থাকে।

তখন খুব কষ্ট হয়, পাখির মনের কথা বুঝি
হারিয়ে যাওয়া মাকে আমার তারার ভিড়ে খুঁজি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা