জাতীয়

‘‌শিশুবক্তা’ রফিকুল আটক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশুবক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাব।

বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করে পুলিশের এই এলিট ফোর্সটি।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফিকুল ইসলাম বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছিলেন। সম্প্রতি তার অনেক উস্কানিমূলক বক্তব্য ভাইরাল হয়েছে। এই অভিযোগে তাকে আটক করা হয়।

এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে রফিকুল ইসলামকে আটক করেছিল পুলিশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ করার শিশুবক্তা রফিকুলকে আটক করেছিল পুলিশ। অবশ্য রাতেই তাকে ছেড়ে দেয়া হয়।

শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনায়। থাকেন ঢাকার অদূরে গাজীপুরে। তিনি বিএনপি-জামায়াত জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহ-সভাপতি।

এদিকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করেও নামের শেষে ‘মাদানী’ উপাধি ব্যবহার করে ওয়াজ মাহফিল করায় রফিকুল ইসলামকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আগে থেকে সোশ্যাল প্ল্যাটফরমগুলোতে পরিচিতি থাকলেও আইনি নোটিশ পাঠানোর পর আলোচনায় আসেন ‘শিশুবক্তা’ রফিকুল।

রফিকুলের বিভিন্ন উস্কানিমূলক, রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর...

নোবিপ্রবিতে  HEAT-ATF সাব-প্রজেক্ট বাস্তবায়ন উপলক্ষে ইনসেপশন ওয়ার্কশপ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারি HEAT-ATF সাব-প...

কর ও ব্যয় বৃদ্ধির দ্বিমুখী চাপে আবাসন শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং...

বেইজিংয়ে তারেক রহমান, সফরে নতুন গতি

চীনের দালিয়ান শহর থেকে উচ্চগতির বুলেট ট্রেনে করে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বা...

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তা চুক্তি

বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরক...

মাদারীপুরে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ...

নোয়াখালীতে ‘অধিকার’র র‍্যালি ও আলোচনা সভা

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন...

ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (...

রাজধানীতে ডিএমপির অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নি...

কনসার্টে ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই ঢাকাই আসবেন। গত বছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা