জাতীয়

৩৩৩ মিলবে জরুরি খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যসহ অন্যান্য সেবার পাশাপাশি ৩৩৩ এর মাধ্যমে লকডাউনে পরিস্থিতিতে দুর্গত মানুষদের কাছে জরুরি খাদ্য সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৯ এপ্রিল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, দরিদ্র ও অসহায় মানুষের কাছে খাদ্য ও ত্রাণ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিভাগের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশ অনুসারে রবিবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্ত হন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বৈঠক সম্পর্কে ডা. মো. এনামুর রহমান বলেন, আমরা আইসিটি বিভাগের সঙ্গে কথা বলেছি। আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি এবং ইতোমধ্যে সে অনুযায়ী কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, খুব শিগগিরিই ৩৩৩- হটলাইনে খাদ্য ও জরুরি ত্রাণ সম্পর্কিত সেবা সংযুক্ত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই হেল্প-লাইনের সঙ্গে সংযুক্ত হলেই আমরা জানাবো।

তিনি আরো জানান, এই প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে প্রায় এক সপ্তাহের মতো সময় লাগতে পারে। আমাদের প্রধান লক্ষ্য দেশের সবগুলো জেলা ও উপজেলা পর্যায়ে এই সেবা পৌঁছে দেয়া। এটা অনেক বড় একটি প্রোজেক্ট যা এক-দুই দিনের মধ্যে করে ফেলা সম্ভব না।

আগামী মে মাস পর্যন্ত করোনা ভাইরাসের ফলে সৃষ্ট সংকটগুলো মোকাবেলা করতে হতে পারে, এমনটা অনুমান করেই আমরা কাজ করছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা