বাণিজ্য

১৪ এপ্রিল পর্যন্ত ৮টি ইপিজেড বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশের ৮টি রফতানি প্রক্রিয়াকরণ এলাকা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ (বেপজা)।

৫ এপ্রিল রবিবার গণমাধ্যমে দেয়া এক বার্তায় এমন তথ্য জানান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে আগামী ৬ থেকে ১৪ এপ্রিল দেশের সব ইপিজেড এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় ইপিজেডের সব কারখানায় সমস্ত উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

এর ফলে, ইপিজেডসমূহের মধ্যে অবস্থিত তৈরি পোশাকসহ মোট ৪৭৪টি কারখানা বন্ধ থাকবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান স্বাধারণ ছুটি আরও তিনদিন বাড়িয়েছে সরকার।

আগামী ১২ ও ১৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৪ এপ্রিল নববর্ষের ছুটি এর সঙ্গে যুক্ত হবে।

৪ এপ্রিল শনিবার দুপুরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ছুটি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা মোকাবিলায় ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা