জাতীয়

১১ দিনে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ১ হাজার ৬৩৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহামারির মধ্যেও বন্ধ হয়নি প্রবাসী আসা। গত ২৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ১১ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন ১ হাজার ৬৩৫ বাংলাদেশি। বাহরাইন, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত থেকে একাধিক বিশেষ ফ্লাইটে এসেছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের রেকর্ড বলছে, নিয়মিত ফ্লাইট যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরও বিশেষ ব্যবস্থায় প্রায় দুই হাজারের বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্য। বিদেশ ফেরতদের সবাই জেল বা ডিটেনশন সেন্টার ফেরত নন।১ হাজার ৬৩৫ জন ছোটখাটো অপরাধে জেল বা ডিটেনশন সেন্টারে ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনা সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের জেলখানা ও ডিটেনশন সেন্টার খালি করার উদ্যোগের অংশ হিসেবে এদের মুক্তি দিয়ে নিজ খরচে দেশে পাঠিয়েছে।

যদিও ঢাকা চেয়েছিল করোনার এই কঠিন মুহুর্তে তারা ফেরত না আসুক।কিন্তু ইরাক ছাড়া অন্য দেশগুলো রাজি হয়নি।

করোনার কারণে ইরাকে ২০ হাজার বন্দি মুক্তি পেয়েছে। তাদের বেশির ভাগই বাংলাদেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা