খেলা

হাতি মরলেও নাকি লাখ টাকা!

বাংলাদেশের কোচ থাকাকালীন অবস্থায় নিজ দেশের ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে সেখানে পাড়ি জমান তিনি।

এরপর থেকেই শুরু হয় তার শনির দশা। একের পর এক হারে বিপর্যস্ত হয়ে পড়ে লংকান ক্রিকেট। বিশ্বকাপেও ব্যর্থ হয় তারা। ফলে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয় হাথুরুসিংহকে।

হাথুরুসিংহে চলে যাওয়ার পর তার জায়গায় শ্রীলংকার প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় মিকি আর্থারকে। তবে চুক্তির মেয়াদ শেষের আগেই বরখাস্ত হওয়া মেনে নিতে পারেননি হাথুরু। ক্রিকেট বোর্ডকে ছাড় দিচ্ছেন না তিনি। চুক্তির মেয়াদ শেষের আগেই বরখাস্ত করায় ক্ষতিপূরণ চেয়ে লংকান ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছেন সাবেক টাইগার ও লংকান কোচ।

ক্ষতিপূরণ চাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা।

তিনি বার্তা সংস্থা এএফপিকে জানান হাথুরুসিংহে ক্ষতিপূরণ বাবদ ৫ মিলিয়ন ডলার দাবি করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪২ কোটি ৩৯ লাখ টাকা! শুধু এখানেই থেমে থাকেননি হাথুরু। সম্মানহানি হয়েছে দাবি করে আরো ৪০ লাখ ডলার দাবী করেন তিনি।

তবে লংকান ক্রিকেট বোর্ড হাথুরুর এই দাবি সহজে মেনে নিচ্ছে না। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, তারা কেবল ছয় মাসের বেতন দিতে পারবে। এর বেশি দেয়া হবে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা