খেলা

সামনের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডময় সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের অন্যতম সফল এ অধিনায়ক বলেন, আমি বাংলাদেশকে নিয়ে খুব আশাবাদী। আমার মনে হয় আগামী ২০২৩ সালের বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলব।

জাতীয় দলের তরুণ ক্রিকেটাররা যদি নিজেদের ক্রিকেটীয় মেধাকে কাজে লাগাতে পারে তাহলে বিশ্বকাপ সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু নয়। সে স্বপ্ন আমরা দেখতেই পারি।

মাশরাফি আরো বলেন, আমাদের দলে এখন যারা তরুণ আছে, আমার বিশ্বাস বিশ্বকাপের আগে তারা পরিণত হয়ে উঠবে এবং বিশ্বকাপে নিজেদের সেরা সময়ে থাকবে। তা ছাড়া বিশ্বকাপ ভারতে হওয়ায় কন্ডিশনের সুযোগ থাকবে। সব মিলিয়ে আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। উপমহাদেশের সব দেশেই কন্ডিশন প্রায় সমান।

ভারতের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই। ভারতে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশও নিজেদের সেরাটা খেলতে প্রস্তুত থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা