জাতীয়

সাধারণ ছুটি পহেলা বৈশাখ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ানো হলো সাধারণ ছুটি মেয়াদ। সরকার আগে ১১ এপ্রিল পর্যন্ত ছুটির ঘোষণা করলেও এখন তা বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে পহেলা বৈশাখ ১৪ এপ্রিল হওয়ায় এই দিনও সাধারণ ছুটির মধ্যে পড়বে।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে সাধারণ ছুটি ছিল ৯ এপ্রিল পর্যন্ত। ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার থাকায় ওই দু'দিনও ছুটির আওতায় ছিল দেশ। কিন্তু গত দু'দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বাড়ানোর দাবি করছিল বিভিন্ন মহল। সরকার অবশেষে সেই পথেই হাঁটল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ছুটি জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ নিয়ে তৃতীয় দফায় ছুটি বাড়ানো হলো। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী ধরা পড়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত এবার ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ালো সরকার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা