সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
জাতীয়

সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১০ এপ্রিল) এক শোক বার্তায় তিনি এ দুঃখ ও শোক প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন। এ সময় তিনি শাহরিয়ারের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন,হাসান শাহরিয়ারের দীর্ঘ একনিষ্ঠ সাংবাদিক জীবন গণমাধ্যম অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

প্রসঙ্গত শনিবার দুপুর পৌনে ১২টায় তেজগাঁও ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান শাহরিয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফুসফুস জটিলতা, জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন।

এমআর/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

‘একটি পাতা দুটি কুঁড়ি’, ‘চায়ের...

সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদীর এমপি লে. কর্নেল (অব) হিরু গ্রেফতার

নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পানিসম্পদ প্...

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

উলিপুরে জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল...

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  হেলপার নিহত, আহত ২৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা