জাতীয়

শহীদ মিনার এবং একজন নেতার প্রাসাদ

প্রীতিলতা স্বদেশ, লালমনিরহাট:
বীর শহীদদের সন্মান আকাশ সমান উঁচুতে তুলে ধরতেই প্রতীকী অর্থে তৈরি হয় শহীদ মিনার। সেই প্রতীকী চিহ্নের শক্তি এতোটাই প্রবল যে ভাষা শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনারটিকে পাকিস্তানী শাসকগোষ্ঠি ভয়ে গুড়িয়ে দিয়েছিল রাতের অন্ধকারে।

অথচ এই স্বাধীন দেশেই বাঙালির অহঙ্কার শহীদ মিনারকে রাখা হয় অনাদরে অবহেলায়। এমন কী প্রভাবশালী কারো কারোর ব্যক্তিগত একটা বাড়ির সামান্য সৌন্দর্যের কাছেও তা তুচ্ছ হয়ে ওঠে।

এমন অভিযোগই উঠেছে লালমনিরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে। দেশের সকল গাণতান্ত্রিক আন্দলোন, সব ধরণের অন্যায় আর অপশক্তির বিরুদ্ধে সাহস যোগায় যে ২১শে ফেব্রুয়ারি, সেই ভাষার মাসেই শহীদ মিনারটিকে রক্ষার দাবিতে ফুঁসে উঠেছেন সেখানকার ভাষা সৈনিক, সাংস্কৃতিক কর্মীসহ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা।

এখানকার মানুষের বেশিরভাগ সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ড আবর্তিত হয় প্রায় পাঁচ দশক আগে নির্মিত এই শহীদ মিনারকে ঘিরে। শহীদ মিনারটির পেছন দিকে নির্মিত এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিলাসবহুল বাড়ির সৌন্দর্য যাতে ঢাকা না পড়ে সেজন্য নাকি অদৃশ্য ইশারায় বদলে ফেলা হচ্ছে মিনারের নকশা।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ১৬ লাখ টাকার বাজেটে এটির সংস্কারের কাজ শুরু হয় কয়েকদিন আগে। আর সেই সুযোগে শুরু হয় শহীদ মিনারটির মূল বেদি অন্যপাশে সরিয়ে ফেলার ষড়যন্ত্র। প্রাঙ্গনের মাঝখান থেকে সরিয়ে এক কোনে নির্মাণ করা হচ্ছে নতুন মিনার। এতে ওই বাড়ির সৌন্দর্য প্রকাশ হলেও অনেকটাই আড়াল হবে শহীদ মিনার। এতে বিস্মিত এবং ক্ষুব্ধ হয়ে উঠেছেন সবাই।

তারা বলছেন, নিজের বাড়ির সৌন্দর্যকে তুলে ধরতে আওয়ামী লীগ নেতা এবং ব্যবসায়ী শাখাওয়াত হোসেন সুমনের ষড়যন্ত্রেই সরিয়ে ফেলা হচ্ছ মিনারের মূল বেদি। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের ওই নেতা বলেন, শহীদ মিনার যেখানেই নির্মিত হোক তার কোন সমস্যা নেই।

মূল বেদি সরানোর কারণ হিসেবে পৌর মেয়র রিয়াজুল ইসলাম মিন্টু ও জেলা প্রশাসক আবু জাফর বলছেন, অধিক সংখ্যক মানুষ যাতে বেদিতে আসতে পারে সেজন্যই স্থান পরিবর্তন। আর কোন সমস্যাও দেখছেন না তারা।

তবে সমস্যা দেখছেন স্থানীয়রা। সামাজিক-সাংস্কৃতিক কর্মী থেকে সাধারণ মানুষ বলছেন একজন ব্যক্তির সামান্য স্বার্থের কথা বিবেচনায় নিয়ে এভাবে মিনারের স্থান নির্বাচন কোনভাবেই মানবেন না তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা